October 13, 2026, 2:36 pm

আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় মো. তসলিম মোল্লার বাড়ির সামনের পাকা সড়ক থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম ফকির (৪২) ও মো. ননি খলিফাকে (৪০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আলম ফকির আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোন্তাজ ফকিরের ছেলে। অপর গ্রেপ্তার মো. ননি খলিফা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত আবদুল হামেদ খলিফার ছেলে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা