ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপে ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন।