September 21, 2026, 6:42 am

পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, দুই জেলায় নতুন এসপি

বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে দায়িত্ব দিয়েছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে বাগেরহাট ও চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপারকে (এসপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি দুই কর্মকর্তাকে নতুন করে বাগেরহাট ও চুয়াডাঙ্গার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের বর্তমান এসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং চুয়াডাঙ্গার এসপি মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের এসপি মো. জামিরুল ইসলামকে বাগেরহাট জেলার নতুন পুলিশ সুপার এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসপি মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা