September 14, 2026, 2:00 pm

মো. সাফি

বকশীগঞ্জে ১০ বছরের শিশু নিখোঁজ, ৪৮ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

মোহাম্মদ আসাদ:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মো. সাফি (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুটির পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে বের হয় সাফি। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ শিশুটির বাবা মো. আনারুল ও দাদা মো. আইনাল হক। তাদের বাড়ি বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পূর্বপাড়া গ্রামে।

স্বজনরা জানান, সাফিকে খুঁজে না পেয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি সাফির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানলে ০১৬১৩-৬৩৯৬৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা