September 14, 2026, 8:48 am

গাজায় স্বজন হারানোদের আহাজারি। ফাইল ছবি

গাজায় মার্কিন অস্ত্র ব্যবহারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের দাবি রাশিদা তলাইবের

গাজায় চলমান সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় মার্কিন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস সদস্য রাশিদা তলাইব। গাজায় শিশুদের মৃত্যুর জন্য মার্কিন তৈরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে তিনি এসব সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাশিদা তলাইব বলেন, গাজায় ‘গণহত্যা এখনো চলছে’। তার অভিযোগ, মার্কিন নির্মিত বোমার আঘাতে বহু শিশু প্রাণ হারাচ্ছে। যারা প্রাণে বেঁচে যাচ্ছে, তাদের অনেকেই দীর্ঘমেয়াদি মানসিক বিপর্যয়ের শিকার হচ্ছে।

রাশিদা তলাইব বলেন, জাতিগত নিধনের মতো নৃশংস কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের প্রশাসনের যেকোনো ধরনের সহায়তা অবিলম্বে বন্ধ করতে হবে।

গাজায় বেসামরিক মানুষের ওপর সহিংসতা ও প্রাণহানি নিয়ে এর আগেও মার্কিন সরকারের নীতির সমালোচনা করেছেন এই কংগ্রেস সদস্য।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা