September 14, 2026, 8:42 am

এস এম শাহীনুজ্জামান শাহীন

উত্তরা থেকে গ্রেপ্তার জামালপুর জেলা আ`লীগের সদস্য শাহীন

মোহাম্মদ আসাদ :

জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর-২ (ইসলামপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কাঁচি’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহীন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের একজন সদস্যও।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, এস এম শাহীনুজ্জামান শাহীনকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় দায়ের করা একটি অপহরণ মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা