কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁদের আটক করা হয় সদর উপজেলার যশোদল এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, যশোদল এলাকায় গোপন বৈঠক করার সময় আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ২১ নভেম্বর আনোয়ার কামালকে সদর উপজেলার বগাদিয়া এলাকার নিজস্ব মৎস্য খামার থেকে র্যা ব গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।