August 17, 2026, 7:46 am

শিক্ষামন্ত্রী: ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি

শিক্ষামন্ত্রী: ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি।’ তিনি সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।’ তিনি কিউএস রেটিং নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কেন উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল কিউএস রেটিং করা হয়? সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কেন নয়?’

এহছানুল হক মিলন আরও বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু করতে এতদিন কেন বিলম্ব হয়েছে? শেষ ২০ বছর তারা কিছু বলেনি।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষক আছেন, যারা বিদেশের উন্নয়নে অবদান রাখছেন। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না, যা আমাদের ব্যর্থতা।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা