August 17, 2026, 7:30 am

মুসিয়ালা এখন ভালো আছেন, জানালেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর

মুসিয়ালা এখন ভালো আছেন, জানালেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর

প্রাক-মৌসুমের ম্যাচে লিপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে অসুস্থ হয়ে পড়েন জামাল মুসিয়ালা। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হলেও, ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানিয়েছেন, জার্মান ফরোয়ার্ড এখন ভালো আছেন।

শনিবার (১৭ আগস্ট) ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও তীব্র দাবদাহের মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মুসিয়ালা। ৮১ মিনিটে গোল করার পর ৮৮ মিনিটে মাঠে পড়ে যান। দুই দলের ফিজিও ও মেডিকেল স্টাফরা দ্রুত তার কাছে পৌঁছান।

মাটিতে লুটিয়ে পড়ার আগেই সতীর্থ ইসমাইল সাইবারি তাকে ধরে ফেলেন এবং পরে মেডিকেল টিম জরুরি চিকিৎসা শুরু করে। প্রাথমিক চিকিৎসার পর মুসিয়ালা নিজে দাঁড়াতে সক্ষম হন এবং মেডিকেল স্টাফদের সঙ্গে হেঁটে মাঠ ছাড়েন। তবে মাঠ ছাড়ার সময় তাকে কিছুটা ঘোরের মধ্যে মনে হচ্ছিল।

ম্যাচ শেষে মিক্সড জোনে মুসিয়ালার শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল। তিনি বলেন, ‘সবচেয়ে বড় এবং স্বস্তির বিষয় হলো, সে এখন ভালো আছে!’

মুসিয়ালার জন্য ঘটনাটি উদ্বেগের। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে পা ভেঙে যাওয়ার পর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি। নতুন মৌসুমে নিজের সেরা ছন্দে ফেরার প্রত্যাশায় ছিলেন এই জার্মান তারকা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা