August 17, 2026, 7:03 am

রাশিয়ায় আন্তর্জাতিক যুব আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা

রাশিয়ায় আন্তর্জাতিক যুব আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা

বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে রাশিয়ার দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আমন্ত্রণ পেয়েছেন সাবিতা বিনতে আজাদ শিফা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

শিফা আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য ওহঃবৎহধঃরড়হধষ ঋবংঃরাধষ ড়ভ ণড়ঁঃয ২০২৬ উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই উৎসব প্রেসিডেন্ট পুতিনের নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে এবং এতে প্রায় ১০ হাজার তরুণ নেতা অংশগ্রহণ করবেন।

এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর শিফা আরও একটি আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নেবেন, যা রাশিয়া, আবখাজিয়া ও সাউথ ওসেটিয়ার সঙ্গে সম্পৃক্ত। দ্বিতীয় কর্মসূচিতে তিনি নিজের প্রতিষ্ঠিত এষড়নধষ ঠরষষধমব ঊসঢ়ড়বিৎসবহঃ-এর তরুণদের জন্য নেওয়া প্রকল্প উপস্থাপন করবেন।

শিফা বর্তমানে ঝঞঝ এৎড়ঁঢ়-এর ঞৎধরহরহম, উবাবষড়ঢ়সবহঃ ধহফ জবংবধৎপয-এর ওহ-ঈযধৎমব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০৩০ সালের মধ্যে অন্তত ১ লাখ বাংলাদেশি তরুণ-তরুণীকে ঝড়ভঃ ঝশরষষং-এ দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, রাশিয়ার দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের তরুণদের সম্ভাবনা ও দক্ষতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা