November 12, 2026, 6:16 am

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী জিটুগাড়ী (লেগুনা) ও লাল সবুজ চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের চাপায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৬ টায়। নিহতদের মধ্যে রয়েছেন মো. জসিম উদ্দিন (২৫), মো. শাহেদ (২৭), মোহাম্মদ রফিক (২৮) এবং মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাওয়ার পথে খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি লেগুনাটিকে চাপা দেয়। এতে লেগুনার ভেতরে থাকা সব যাত্রী গুরুতর আহত হন।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন ও কক্সবাজার সদর হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা