July 22, 2026, 6:02 pm

চট্টগ্রামে যুবলীগ নেত্রী ও প্রেমিক আটক, অভিযোগ অসামাজিক কার্যকলাপের

চট্টগ্রামে যুবলীগ নেত্রী ও প্রেমিক আটক, অভিযোগ অসামাজিক কার্যকলাপের

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ার অভিযোগে এক যুবলীগ নেত্রী এবং তার প্রেমিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে যুবলীগের মহিলা সদস্য রাশু বেগম (৪০) এবং তার প্রেমিক মো. হাসেম (৪৫) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর স্থানীয়রা তাদের আটক করে ভূজপুর থানায় সোপর্দ করেন।

ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম বলেন, তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানান।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি জানান, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা