July 11, 2026, 7:18 pm

রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

রংপুরে চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

বৃষ্টি উপেক্ষা করে লাখো মানুষ মিছিল নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে উপস্থিত হন। ছাতা, পলিথিন কিংবা ভেজা কাপড় নিয়ে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে দাবি জানানো হয়।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুর গড়িয়ে আকাশ মেঘলা হলেও তাদের উপস্থিতি কমেনি। বরং বেলা আড়াইটার পর মুষলধারে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনতে থাকেন।

জামায়াতে ইসলামীর কর্মী ফুয়াদ হাসান বলেন, বৃষ্টিতে ভিজে গেলেও সমস্যা নেই, তিনি নেতার বক্তব্য শুনতে চান। অন্যদিকে জুনায়েদ ইসলাম জানান, বৃষ্টির কারণে কষ্ট হলেও এটি আনন্দে পরিণত হবে যখন তিনি আমির সাহেবকে সামনে থেকে দেখতে পারবেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক উল্লেখযোগ্য।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা