July 10, 2026, 8:45 pm

মারা গেলে জানাজায় বিএনপির কেউ থাকবেন না-লিপন

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কে.ইউ কলেজ ছাত্রসংসদের নির্বাচিত জিএস আবদুল্লাহ আল শাফী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দল সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন।

পোস্টে তিনি দাবি করেন, তিনি যুবদলের পৌর সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৮টি মামলার আসামি হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। এত ত্যাগের পরও দলের কোথাও তাঁকে মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও লেখেন, সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের ভাই হওয়ার কারণেই তাঁকে অবমূল্যায়ন করা হচ্ছে বলে তাঁর ধারণা, যদিও জামালপুর জেলায় তাঁর চেয়ে বেশি নির্যাতিত বা বেশি মামলার শিকার কোনো নেতা নেই বলে তিনি দাবি করেন।
পোস্টের শেষাংশে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি লেখেন, তাঁর কিছু হলে দলের কোনো নেতা যেন তাঁর জানাজায় উপস্থিত না থাকেন, এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা