July 9, 2026, 5:04 pm

বন্যার মধ্যে প্রসব বেদনায় কাতরানো নারীর উদ্ধার করলো ফায়ার সার্ভিস

বন্যার মধ্যে প্রসব বেদনায় কাতরানো নারীর উদ্ধার করলো ফায়ার সার্ভিস

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক প্রসূতি নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃষ্টির কারণে তলিয়ে যাওয়া এলাকায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন ২২ বছর বয়সী মিজবাহুল জান্নাত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে মিজবাহুলের প্রসব বেদনা শুরু হয়। তার বাড়ি থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দুই কিলোমিটার, কিন্তু ভারী বৃষ্টির ফলে পুরো সড়ক তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।

পরিবারের সদস্যরা ভোরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা বুকসমান পানি পেরিয়ে স্ট্রেচারে করে মিজবাহুলকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রায় দেড় ঘণ্টার অভিযানে ওই নারীকে উদ্ধার করা হয় এবং পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

এদিকে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা