July 9, 2026, 5:05 pm

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা করলেন জামায়াত এমপি, ভিডিও ভাইরাল

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা করলেন জামায়াত এমপি, ভিডিও ভাইরাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে আটকে পড়া মালবোঝাই একটি ভ্যান ঠেলে চালককে সহায়তা করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার। ঘটনাটির ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান সরকার ভ্যানচালকের দুর্ভোগ দেখে নিজেই ভ্যানটি ঠেলে তাকে সহায়তা করছেন।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এমপির মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ স্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

এ বিষয়ে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন, ঘটনার দিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। কাশদহ গ্রামে গিয়ে দেখি ভাঙা কাঁচা সড়কে মালবোঝাই একটি ভ্যান আটকে আছে। চালক কারো সহায়তার অপেক্ষায় ছিলেন। বিষয়টি বুঝতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকেই ভ্যানটি ঠেলে তাকে সহযোগিতা করেছি, এর বেশি কিছু নয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা