July 9, 2026, 11:29 am

লালমনিরহাটে মাদক মামলায় গ্রেপ্তারদের আইনি সহায়তা বন্ধের ঘোষণা আইনজীবী সমিতির

লালমনিরহাটে মাদক মামলায় গ্রেপ্তারদের আইনি সহায়তা বন্ধের ঘোষণা আইনজীবী সমিতির

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী এক মাসের জন্য।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন স্বপন এ ঘোষণা দেন। তিনি বলেন, মাদকসেবীদের সুপথে ফিরে আসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জয়নুল আবেদীন স্বপন সমিতির সকল সদস্যকে এই সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা আইনজীবী সমিতি সবসময় পাশে থাকবে।

উল্লেখ্য, গত ৪ জুলাই লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক অপরাধ দমনে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী শপথ নেন। এরপর থেকে মাদক, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা