July 3, 2026, 3:50 pm

ইরানের সাবেক সুপ্রিম লিডার আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন

ইরানের সাবেক সুপ্রিম লিডার আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিদেশি অতিথিরা আজ তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে উপস্থিত হয়েছেন। সেখানে খামেনির মরদেহের পাশে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো আরও চারটি কফিন রাখা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি নিহত হন, যার মধ্যে তার পরিবারের অন্যান্য সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) খামেনির সঙ্গে থাকা মরদেহগুলো হলো— তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, তার সবচেয়ে বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার ছেলের বউ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে ছোট কফিনে রাখা হয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা