April 19, 2026, 9:44 am

যশোর ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার \ ব্যবহৃত মটরসাইকেল জব্দ

যশোর জেলা ডিবি পুলিশ ঝিকরগাছা থানার কুলবাড়িয়া ¯øূইজ গেইট এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দসহ ডিবি পুলিশ বাদী হয়ে ঝিকরগাছা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ১টি আইনে মামলা দায়ের করা হয়েছে।

যশোর জেলা ডিবি পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাসের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক ফজলে রাব্বী মোল্লা, ইদ্রিসুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক শ্যামল সরকার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকালে ঝিকরগাছা থানার কুলবাড়িয়া ¯øূইজ গেইট জামে সমজিদের বিপরীতে আক্তারুল ইসলামের মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে যশোর জেলার শার্শা থানার শামটা গ্রামের আমিনুল হকের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২৮) ও পাশর্^বর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পূর্বকোটা গ্রামের আলী হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী বায়েজিদ হোসেনকে (২৫) ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেফতার করে। ওই সময় তাদের মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ফজলে রাব্বী বাদী হয়ে ঝিকরগাছা থানায় ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
এ ব্যাপারে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস বলেন, ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত মরটসাইকেলটি জব্দসহ মাদক উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ঝিকরগাছা থানায় ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যশোর জেলা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা