April 14, 2026, 11:55 pm

মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গত ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে আটক করে ডিবি। তিনি ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা