May 26, 2026, 2:20 am

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ৩

রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে চলন্ত লঞ্চে উঠতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ইঞ্জিনচালিত নৌকা থেকে সদরঘাট ছেড়ে যাওয়া সম্রাট-৩ লঞ্চে উঠতে গিয়ে অপর লঞ্চের ধাক্কায় পড়ে গিয়ে মারা যান তারা। এসময় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্তত ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল। তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিখোঁজদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। আরো কয়জন মারা গেছেন, বা আহত হয়েছেন তা উদ্ধার অভিযানের পরই বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা