April 17, 2026, 10:48 am

লালমনিরহাটে বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষে সফলতা

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে গাজরের চাষ করছে। লালমনিরহাট জেলার আবহাওয়া ও মাটি গাজর চাষের জন্য বেশ উপযোগী, এছাড়া সবজি ও সালাদ হিসেবে সমাদৃত এ ফসল,এই ফসল উৎপাদনে খরচ কম লাভ অনেক বেশি, অন্যান্য ফসলের তুলনায় অনেকটা রোগ বালাই মুক্ত হওয়ায় গাজর চাষে সাফল্য পেয়েছেন,

অদ্য ০১জানুয়ারি ২০২৬ ইং লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের ঘুরে স্থানীয় বেশকিছু কৃষক সুত্রে জানা যায়,
চলতি মৌসুমে এসব এলাকায় এক হাজার বিঘা জমিতে বাণিজ্যিকভাবে গাজর চাষ করা হয়েছে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে হাটবাজারে ভালো মুল্য আর চাহিদা বেশি থাকায় অল্প পরিশ্রমে বাণিজ্যিক ভিত্তিতে ফসলটি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা, এছাড়া গাজর গাছের ডালপালা গবাদি পশুর খাবারে চাহিদাও রয়েছে।

কিন্তু বালুমাটিতে গাজর চাষের জন্য অত্যন্ত উপযোগী। এতে গাজর লম্বা, সুস্বাদু ও আকর্ষণীয় রঙের হয়। কম খরচে অধিক লাভ হওয়ায় অনেক কৃষক এখন প্রচলিত ফসলের পাশাপাশি গাজর চাষে আগ্রহী হয়ে উঠছেন।
চরাঞ্চলের বালুমাটি সবজি চাষের জন্য সম্ভাবনাময়।

কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হলে এ অঞ্চলে গাজরসহ বিভিন্ন সবজি চাষ আরও সম্প্রসারিত হবে ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা