March 12, 2026, 2:22 pm

লালমনিরহাট-২ আসন, বহুল আলোচনার সমাপ্তি।

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি:

অবশেষে লালমনিরহাট-২
(কালীগঞ্জ-আদিতমারী) আসনের বিএনপি-র প্রার্থী রোকন উদ্দীন (বাবুল)চুড়ান্ত হয়েছে,

দীর্ঘদিন যাবত লালমনিরহাট-২ আসন টি নিয়ে,সাধারণ মানুষের মাঝে ছিলো বেশ কৌতূহল, কারণ হিসেবে জানা যায়, একই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন তিনজন,
যথাক্রমে জনাব মোঃ সালেহ উদ্দিন আহম্মেদ (হেলাল) সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি লালমনিরহাট।জনাব মো:জাহাঙ্গীর আলম,চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন ও আহবায়ক কালিগঞ্জ উপজেলা বিএনপি।

সর্বশেষ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জনাব মো:রোকনুজ্জামান (বাবুল)নির্বাচনী প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ায়,আজ ২০ ডিসেম্বর ২০২৫ ইং সন্ধ্যায় দলীয় নেতাকর্মীসহ-একই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলালের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।

এসময় প্রবীণ রাজনীতিবিদ বিএনপি-র প্রার্থী জনাব মো: রোকন উদ্দীন বাবুলকে দোয়া করেন এবং তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা