April 19, 2026, 11:46 am

টাইগার ফারুকের ভাই জসিম অস্ত্রসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা পরিচয় দানকারী টাইগার ফারুকের ছোট ভাই জসিম দেশীয় অস্ত্রসহ গ্রেফতার। গত রোববার দিবাগত রাতে মিজমিজি টিসি রোড এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়সাল আলম সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি টিসি রোড এলাকায় অভিযান চালানো হয়। উক্ত অভিযানে পাইনাদী নতুন মহল্লা এলাকার শ্রমিকদল নেতা আবু সাঈদের ছেলে জসিমকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১৩’ইঞ্জি লম্বা স্টেইনলেস স্টীলের তৈরি একটি সুইচ গিয়ার চাকু ও ছিনতাইকৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ধৃত জসিম এলাকার একজন চিহৃত ছিনতাইকারী ও মাদক স¤্রাট বলে জানা যায়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। কতিথ যুবলীগ নেতা পরিচয় দানকারী টাইগার ফারুকের ছোট ভাই হওয়ায় এলাকায় দাপটের সাথে দীর্ঘ দিনধরে অপকর্ম করে আসছে। নাসিক ১নং ওয়ার্ড বিট পুলিশিং’র মতবিনিময় সভায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি তদন্তসহ উপস্থিত এলাকারবাসীর উপস্থিতিতে কাউন্সিলর হাজী ওমর ফারুক ধৃত মাদক স¤্রাট জসিমের গ্রেফতারের দাবি জানায়। এ ব্যাপারে ছিনতাইয়ের চেষ্টা ও ছিনতাইকৃত দুটি মোবাইল উদ্ধার করে ৪নং মামলা দায়ের করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়সাল আলম জানান, ধৃত জসিম এলাকার চিহৃত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে।#####

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা