April 19, 2026, 11:43 am

র‌্যাব-১১ অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার॥ প্রাইভেটকার জব্দ॥

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ ভোর ০৪.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় কাঁচপুর সিএনজি এন্ড রিফিউলিং সেন্টারের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে পরিচালিত র‌্যাব-১১, সিপিএসসি’র বিশেষ অভিযানে কুমিল্লা হতে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পাচারের দায়ে মোঃ রুবেল হোসেন (২৮) নামক ০১ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী মোঃ রুবেল হোসেন (২৮) বরিশাল জেলার কাজীরহাট থানাধীন আন্দারমানিক এলাকার মোঃ আনিস মুন্সীর ছেলে। সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি হাউজিং সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করে এবং প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করে। গ্রেফতারকৃত আসামী পলাতক আসামীর পরষ্পর যোগসাজশে প্রাইভেটকারযোগে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব পন্থায় ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে মাদক পাচারকারী মোঃ রুবেল হোসেন স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীর যোগসাজশে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে প্রাইভেটকারযোগে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা মূলত প্রাইভেটকার চালক তার একটি ছদ্মবেশ মাত্র।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা