April 19, 2026, 11:42 am

২০১৪ সালের লোকমানিই ২০ সালের বদরুজ্জামান!!

হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলার ধার্য তারিখ ১৮ জানুয়ারি মামলা জটিলতায় মিলছে না বিদ্যুৎ পাচ্ছে না চল্লিশ হকার তাদের কর্মসংস্থান

মতলব প্রতিনিধিঃ মতলবের নারায়নপুর বাজারে বিছমিল্লা ট্রেডার্স ও মদিনা আইস কারখানা জমির দখল নিয়ে দায়ের করা মামলাটির ধার্য তারিখ ১৮ জানুয়ারি। হয়রানিমূলক মামলাটি করছেন বদরুজ্জামান। তিনি ২০১৪ সালেও এমনি অহেতুক হয়রানি করেছেন শাহআলমকে তখন তার নাম ছিল লোকমান । আর এ মামলা জটিলতয় মিলছে না বিদ্যুৎ এবং পাচ্ছে না চল্লিশ হকার তাদের কর্মসংস্থান।

অনুসন্ধানে যানাযায়, মতলব দক্ষিণ উপজেলায় নারায়নপুর বাজারের বিসমিল্লাহ ট্রেডার্স ও মদিনা আইস কারখানা নামে দুটি প্রতিষ্ঠান তৈরি করে প্রায় চল্লিশ হকারের কর্মসংস্থানের মাধ্যমে দীর্ঘবছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে শাহআলম নামে এক ব্যাক্তি। এরিই মধ্যে গত ১৯ সালের শেষ আকস্মিক প্রাকৃতিক দূর্ঘটনায় কারখানার বিদ্যুতের তার নষ্ট হয়ে যায়। বিদ্যুতের পূনঃসংযোগের জন্য দৌড়ঝাঁপ দিচ্ছেন জমি ও কারখানার মালিক শাহআলম। এমনি সময় বদরুজ্জামান নামে এক ব্যাক্তি হয়রানির উদ্দেশ্যে জমির দখল নিয়ে চাঁদপুর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যে মামলা দায়ের করে দেন। এতে বন্ধ হয়ে যায় কারখানটির বিদ্যুতের পূনঃসংযোগ। বদরুজ্জামান এর পূর্বে ২০১৪ সালে লোকমান নাম ব্যাবহার করে স্থাণীয় প্রশাসন ও মাতব্বরদের হাতে করে প্রায় একবছর ঘরটি তালা দিয়ে রাখেন। শাহআলম পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত দৌড়ঝাঁপ দিয়ে আইনের মাধ্যমে ঘরটির ছাবি নিয়ে তার দখল রেখে ব্যাবসা করে আসছে।

হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মিথ্যে মামলার জটিলতা নিরসন হলে পাবে বিদ্যুতের পূনঃসংযোগ, চলবে কারখানার মেশিন। মিলবে চল্লিশ হকারের পূনরায় কর্মসংস্থান। মিথ্যে ও হয়রানি মূলক মামলায় দায় হতে অব্যাহতির জন্য আদালতের রায়ের অপেক্ষায় কারখানার মালিক শাহআলম ও চল্লিশ হকার।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা