April 19, 2026, 1:04 pm

কেশবপুরে ভ্যানচালক খুন

কেশবপুর প্রতিনিধিঃকেশবপুরে ইদ্রিস আলী (১৮) নামে এক ভ্যানচালককে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলা গ্রামের সাহাবুদ্দীন সরদারের ছেলে ভ্যানচালক ইদ্রিস আলী প্রতিদিনের ন্যায় বৃহ¯পতিবার ভ্যান চালাতে যায়। এদিন সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে। পরে শুক্রবার সকালে তার লাশ পাশ্ববর্তী মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের একটি ধানক্ষেতে পাওয়া যায়। লাশ উদ্ধারের সময় মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যেই ছিনতাইকারীরা তাকে আঘাত করে। পরে মারা গেলে ধান ক্ষেতে ফেলে ভ্যান নিয়ে পালায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা