November 10, 2026, 4:01 pm

বিনধারা বালিকা বিদ্যালয় পরিদর্শনে ডিসি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় হঠাৎ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অনুপ্রেরণা দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধিক সময় মোবাইল ফোনে সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হতে হবে। মরণ ফাঁদ মাদকের দিকে ধাবিত না হয়ে স্কুল ছুটির পর বিকেল বেলা খেলার মাঠে খেলাধুলা করার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ে উপস্থিত হলে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানায়।

এসময় জেলা প্রশাসকের সফরসঙ্গী ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হঠাৎ বিদ্যালয়ে উপস্থিতি, দিকনির্দেশনামূলক উপদেশ ও শিক্ষামূলক পরামর্শে শিক্ষক-শিক্ষার্থীরা খুশি।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা