জামালপুরের বকশীগঞ্জে ষড়যন্ত্র মূলক মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে লাউচাপড়ায় তার নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সদ্য অব্যাহতি পাওয়া ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয় বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সীমান্তবর্তী লাউচাপড়া বাজারে মাদকের ব্যাপক বিস্তৃতি ঘটে। লাউচাপড়া এলাকায় মাদক ব্যবসা বন্ধে আমি প্রতিবাদ শুরু করি এমনকি বিভিন্ন মাদকবিরোধী সভা সেমিনারে অংশগ্রহণ করি। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য ছামিউল হক ও মাদক ব্যবসায়ী সুজাত আলীর সাথে আমার বাগবিতণ্ডা শুরু হয়। তারা বিভিন্ন সময়ে আমার বসতবাড়িতে হামলাসহ আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। গত ২৪ অক্টোবর লাউচাপড়া বাজারে জেলা গোয়েন্দা শাখা ডি বি-১ এর মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সুজাত আলীসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং তাদের কাছে থাকা ২১৭ বোতল ভারতীয় মদসহ আটক হন। এ সময় সুজাত আলী ডিবির জিজ্ঞাসাবাদে প্রতিহিংসামূলক আমার নাম জড়িয়ে দেন। পরে আমাকেও আটক করে ডিবি পুলিশ। তিনি আরও বলেন আমি কোনদিন মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এটা আমার এলাকায় কেউ প্রমাণ করতে পারবে না। মাদকের সঙ্গে আমার কোন প্রকার সম্পৃক্ত থাকা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি স্বেচ্ছায় কারাবরণ করব। আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। মাদক সম্পৃক্ততার কারণে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি জেলা পুলিশ সুপার এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন হিলারী :