October 18, 2026, 4:33 pm

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ২৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ফতুল্লায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস. এম. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদপ্তরের হারুন অর রশীদ, কৃষি অধিদপ্তরের আহসান শহিদ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম ও মাসিক কার্যাবলির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা