October 5, 2026, 12:48 pm

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে নতুন করে আরও এক হাজার ২৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৭২২ জনে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা