September 19, 2026, 12:45 pm

রমনায় ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা এলাকায় ফুটপাত থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রমনা এনএসআই সদর দপ্তরের গেইটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা