September 26, 2026, 10:38 pm

আসিফ মাহমুদের বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দেশ-বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ রয়েছে, পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়সহ বিভিন্নভাবে সম্পদ অর্জন করেছেন আসিফ মাহমুদ। এসব অভিযোগের বিষয়ে তথ্য যাচাইয়ের অংশ হিসেবে বিএফআইইউর কাছে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা