April 19, 2026, 11:50 pm

বোর্ড থেকে দিলেও দিচ্ছে না কলেজ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের গান্না ইউনিয়নে আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রী কলেজে শিক্ষা বোর্ডের নির্দেশনায় অটোপাস করা শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রছাত্রীরা। তথ্যমতে ওই কলেজ থেকে ২০২০ সালে ১৪১ জন এইচএসসি পরীক্ষার্থী ফর্ম পূরণ করেন। কিন্তু করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষা বোর্ড থেকে অটোপাস দিয়ে দেয় সকল শিক্ষার্থীদের। পরীক্ষা না হলেও বোর্ডের নির্দেশ উপেক্ষা করে কেন্দ্র ফি বাবদ টাকা কর্তন করে রাখছে কলেজ কর্তৃপক্ষ। এ বছর গান্না বাজারের মুদি দোকানদার আনছার আলী মেয়ে আসিয়া খাতুন বিজ্ঞান বিভাগ থেকে তিনি ফর্ম পূরণ করেন। তার রোল নং ১০৭৪৪৬। যশোর বোর্ড থেকে তার মোবাইল নাম্বারে এসএমএস পাঠানো হয় ৩০ জুন ২০২১ বুধবার রাত ৯টা ৪৬ মিনিটে। সেই এসএমএস’এ বলা হয় কলেজ থেকে ১০৬৫ টাকা ফেরত নিতে। একই কলেজের আরেক শিক্ষার্থী অনামিকা বিশ্বাস। তার রোল নম্বর ২২৮১৪৫। সে মানবিক বিভাগ থেকে পরীক্ষার্থী ছিলেন। ফর্ম পূরণের সময় মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৩২০০ করে টাকা নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ৩০ জুন রাত ৯ টা ৪৫ মিনিটে অনামিকা বিশ্বাসের মোবাইলেও এসএমএস আসে যশোর বোর্ড থেকে তাকে ৭৩৫ টাকা ফেরত নিতে বলে কলেজ থেকে। ম্যাসেজ পেয়ে এই ব্যাচের পরীক্ষার্থী আরজ হোসেন, ইমন, সজিব, শাহানুর, শারমিন, সীমা, নদী, রিয়া, অনিক, রাজন, শাহান, সুমাইয়া, রাফিজা, ইমরান, মুন্না, রিফ, মামুনসহ সকল অটোপাস করা শিক্ষার্থীরা টাকা ফেরত নিতে আসেন। কিন্তু কলেজের ক্লার্ক রমজান আলী ৩০০ টাকা কেটে রেখে টাকা দিচ্ছেন। আসিয়া খাতুন নামে এক ছাত্রীর বড় ভাই মাহফুজ জানায়, তার বোনকে ১০৬৫ টাকার জায়গায় ৪৮০ টাকা দেওয়া হয়েছে এবং অনামিকা বিশ্বাসকে ৪২০ টাকা দেওয়া হয়েছে। পরীক্ষার সেন্টার খরচ বাবদ বাকী টাকা কর্তন করা হয়েছে বলে তাদেরকে বলা হয়েছে। এই বিষয়ে কলেজের ক্লার্ক রমজান আলী জানান, টাকা ফেরত দিচ্ছে প্রিন্সিপাল ও অসিম কুমার নামে এক শিক্ষক। কিভাবে কত টাকা দিচ্ছে আমি জানিনা। তবে পরীক্ষা না হলেও কেন্দ্র ফি কেটে রাখছে। মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ জানান, ফর্ম ফিলাপ ও কেন্দ্র ফিস দুইটা আলাদা বিষয়ে। কলেজ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ১০% কর্তন করে ফেরত দেওয়া হবে। মার্কসিট ফেরত দিতে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। প্রশংসা পত্র দিতে ১০০-১৩০ টাকা হারে নেওয়া হচ্ছে। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। টাকা কর্তনের বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, শিক্ষা বোর্ড হিসাব নিকাশ করেই ছাত্রছাত্রীদের এসএমএস করেছে। এই টাকা কেটে রাখার বিধান নেই। যে কলেজ কেটে রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তথ্য নিয়ে জানা গেছে, প্রতিবছর ফর্মফিলআপ ও কলেজ উন্নয়নের নামে টাকা পকেটস্থ করা হচ্ছে। কলেজের জমি কেনায় দুর্নীতি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা