September 10, 2026, 5:09 pm

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল সংসদে পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে আলোচনা শেষে বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি পাস হয়।

বিলের বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে এটি অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তার আপত্তি ও বিরোধী দলের বক্তব্যের পরও বিলটি পাস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নতুন আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বাহিনী গঠনের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষায়িত সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা