September 8, 2026, 2:04 am

দুই সপ্তাহে চিনির দাম বাড়ল কেজিতে ১০ টাকা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের তালিকায় এবার যুক্ত হয়েছে চিনি। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে প্রায় ১০ টাকা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়ছে বাড়তি খরচের চাপ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে চিনির দামে এমন চিত্র দেখা গেছে।

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগেও প্রতি কেজি চিনি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১১৫ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় ১০ টাকা।

এদিকে খোলা চিনি বাজারে পাওয়া গেলেও সংকট দেখা দিয়েছে প্যাকেটজাত চিনিতে। রাজধানীর বেশির ভাগ খুচরা দোকানে প্যাকেটজাত চিনি মিলছে না। ফলে অনেক দোকানি খোলা চিনি বিক্রি করছেন। তবে সেটিও আগের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।

বিক্রেতাদের দাবি, মিলগেট থেকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে চিনির সংকট তৈরি হয়েছে। উৎপাদক পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কিছু বিপণনকারী প্রতিষ্ঠান সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে বলেও অভিযোগ করেছেন তারা। পাশাপাশি কারখানায় গ্যাস সংকটকেও সরবরাহ কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিক্রেতারা।

রওসন মিয়া নামে এক বিক্রেতা বলেন, ‘আমরাও আগের মতো চিনি পাচ্ছি না। মিলগেট থেকে সরবরাহ কম। আগের চেয়ে বেশি দামে চিনি কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

রায়সাহেব বাজারে চিনি কিনতে আসা জাহাঙ্গীর বলেন, ‘সব ধরনের নিত্যপণ্যের দামই বেশি। এর মধ্যে চিনির দামও বেড়ে গেল। দুই সপ্তাহ আগের তুলনায় এখন একই পরিমাণ চিনি কিনতে বেশি টাকা লাগছে। সীমিত আয়ের মানুষের জন্য সংসারের বাজার করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।’

আরেক ক্রেতা রাইসুল ইসলাম বলেন, ‘চিনির মতো প্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সংসারের খরচ বাড়ছে। প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না, আবার খোলা চিনিও বেশি দামে কিনতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা