August 23, 2026, 3:49 pm

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে 'ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম' চালুর পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের জন্য এটি সহজলভ্য করতে হবে।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

প্রধানমন্ত্রী তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্ল্যাটফর্মটি সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশও দেন তিনি।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা