August 22, 2026, 9:39 am

রূপগঞ্জে দরিদ্র নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ

রূপগঞ্জে দরিদ্র নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাচিত স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদানের চেক এবং ২০২৬-২৭ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও সহায়তা প্রদানের বিষয়ও উল্লেখ করা হয়।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা