August 22, 2026, 9:02 am

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাউবি উপাচার্যের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাউবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রাজ্ঞ, সজ্জন ও দূরদর্শী রাজনীতিবিদ। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশসেবার যথাযথ মূল্যায়ন।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত। রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সবশেষে, বাউবি উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা