August 19, 2026, 9:00 am

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় বিএনপির ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত ১৩ আগস্ট বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে কাচালং নদী তীরবর্তী ৫টি স্তূপে রাখা ২৪ হাজার ৩০০ ঘনফুট বালু এবং বালু উত্তোলনের ৩টি মেশিন জব্দ করে। অভিযানের সময় ১ নম্বর আসামি ওমর আলী ও তার সহযোগীরা পালিয়ে যান।

অভিযোগের বিষয়ে মো. ওমর আলী জানান, তিনি ১০ আগস্ট থেকে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন এবং বালু উত্তোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার পরবর্তী আইনি কার্যক্রম সংস্থাটি নিজেই পরিচালনা করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা