September 17, 2026, 3:47 am

জুনাইদ আহমেদ পলকের আদালতে বক্তব্য: "আমি আল্লাহর ওপর ভরসা করি"

জুনাইদ আহমেদ পলকের আদালতে বক্তব্য: “আমি আল্লাহর ওপর ভরসা করি”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, "আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।" তিনি সোমবার (১৭ আগস্ট) আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এ মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন আট নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এক শিক্ষার্থী। ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

সাক্ষী ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়ার কথা তুলে ধরেন। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি জানান, ৫ আগস্ট দুপুর ২টার পর শেখ হাসিনার পতনের খবর পাওয়ার পর তারা রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে অংশ নেন।

সাক্ষ্যগ্রহণ শেষে জবানবন্দিতে একটি সংশোধন চায় প্রসিকিউশন। এ সময় জুনাইদ আহমেদ পলক আপত্তি জানান এবং বলেন, "এ মুহূর্তে কোনো সংশোধনী না নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।"

পলক পরে বলেন, "আমি শুধু ন্যায়বিচার প্রার্থনা করছি।" এরপর তার পক্ষে সাক্ষীকে জেরা শুরু করেন আইনজীবী লিটন আহমেদ।

এ মামলায় জুনায়েদ আহমেদ পলক ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়েছে। পলাতক থাকায় তার পক্ষে আইনি লড়াই করছেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মনজুর আলম।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা