April 19, 2026, 11:28 am

সারাদেশের ন্যায় শার্শায় কর্মবিরতিতে স্বাস্থ্যকর্মীরা

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যকর্মীরা নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ‘ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান’ ¯েøাগানে এ কর্মসূচি পালন করেন তারা।শার্শা উপজেলা স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মবিরতিতে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দাবী গুলা অতিদ্রæত মেনে নিক এবং আমার কর্মস্থলে ফিরে যেতে চাই।

এসময় আরো এক স্বাস্থ্যকর্মী বলেন, কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটি’র নির্দেশে সারাদেশের ন্যায় শার্শা উপজেলায় কর্মবিরতি পালন করছি। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নের জন্য। আমরা চাই আমাদের দাবী গুলা পুরণ করে দ্রæত কাজে ফিরতে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা