August 13, 2026, 10:58 am

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

দেশের বাজারে সুগন্ধি চালের চাহিদা ও দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রপ্তানিতে কঠোর হচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি কোটা পুনর্বিবেচনা করে তা কমানোর উদ্যোগ নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জারীকৃত চিঠিতে বলা হয়েছে, অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রকৃত রপ্তানির পরিমাণের তথ্য জমা দিতে হবে।

মন্ত্রণালয়ের স্মারকে উল্লেখ করা হয়েছে, সুগন্ধি চালের বর্তমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে রপ্তানি অনুমোদনের পরিমাণ হ্রাস বা সমন্বয় করা প্রয়োজন।

২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সুগন্ধি চালের বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চালের উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানির প্রকৃত চিত্র পর্যালোচনা করা হয়।

ব্যবসায়ীদের দাবি, দেশের শীর্ষ ১০টি বড় মিল মালিকের কাছে বিপুল পরিমাণ সুগন্ধি চাল মজুদ রয়েছে, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এ কারণে বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার রপ্তানির অনুমতি পেয়েও যারা নির্ধারিত পরিমাণ চাল রপ্তানি করতে পারেনি, তাদের অব্যবহৃত কোটা পর্যালোচনা করবে। এসব তথ্য যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা