August 11, 2026, 12:57 pm

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

পেশাগত নিবন্ধন, ‘ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)’ কোর্সের নাম পরিবর্তন, উচ্চশিক্ষার সুযোগ পুনরায় চালু, সরকারি শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডেন্টাল ডিপ্লোমাধারী শিক্ষার্থী ও পেশাজীবীরা। সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

বক্তারা জানান, ১৯৬৩ সাল থেকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। বর্তমানে সরকারি ২৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী এ কোর্স সম্পন্ন করছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোর্সটি চালু থাকলেও ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত হয়নি। ১৯৮৩ সাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান হয়নি।

সংগঠনের আহ্বায়ক তানভীর আহমেদ বলেন, পেশাগত নিবন্ধন না থাকায় ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত কোর্স সম্পন্নকারীদের জন্য পেশাগত পরিচয় ও নিবন্ধন নিশ্চিত করা জরুরি।

সংগঠনের মুখপাত্র তানজিনা ইয়াসমিন মারিয়া জানান, ডেন্টাল ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগ দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। দাবি বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা