মোহাম্মদ আসাদ :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পানিবন্দী অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শুকনো খাবার, গৃহ মঞ্জুরির চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
শুক্রবার (৭আগস্ট) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর জ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বকশীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।