August 23, 2026, 11:46 pm

ভোজিনহার রাজকীয় অভ্যর্থনা কোলো কোলোতে

ভোজিনহার রাজকীয় অভ্যর্থনা কোলো কোলোতে

কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিয়েছেন। গত জুনে বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের পর তিনি ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

শাভেস থেকে চুক্তি শেষ করে কোলো কোলোতে যোগ দেওয়ার সময় সান্তিয়াগো বিমানবন্দরে হাজারো সমর্থকের উন্মাদনা ছিল। ভোজিনহার আগমনকে কেন্দ্র করে ক্লাবটির বিখ্যাত 'মনুমেন্টাল স্টেডিয়াম'-এ এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে ক্লাবটির অর্জিত সমস্ত ট্রফি সাজানো হয়।

বিশ্বকাপে তার অসাধারণ সেভ এবং নেতৃত্ব কেপ ভার্দেকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে। ফুটবল বিশেষজ্ঞরা যাদের আগে তাকে গণনায় ধরেননি, আজ তারা তাকে 'মহাতারকা' উপাধিতে ভূষিত করছেন।

ভোজিনহা ইন্টার মায়ামির মতো গ্ল্যামারাস ক্লাবের প্রস্তাব উপেক্ষা করে কোলো কোলোতে যোগ দিয়েছেন, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চিলির ফুটবল ফেডারেশন তাকে বিশেষ অনুমতি দিয়েছে জার্সিতে ডাকনাম লেখার, যাতে সমর্থকরা তাকে সহজে ডাকতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা