August 7, 2026, 6:54 pm

৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার

৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার

সরকার এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছে। আগামী ১৫ আগস্ট দেশের ৬৪ জেলায় একযোগে প্রায় ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে। এ জন্য সরকার দুই হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এবার প্রথমবারের মতো আইবাস প্লাস প্লাস (iBAS++) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানিয়েছেন, ২০২২ সালের পর থেকে অবসর নেয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসর সুবিধার অর্থ পাননি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রত্যেক শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে প্রায় এক লাখ ১০ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে।

শিক্ষক নেতারা সরকারের নতুন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে তারা দাবি করেছেন যে, সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন জানিয়েছেন, তিন বছরের বেশি সময় ধরে লক্ষাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা