August 7, 2026, 5:58 pm

বার্সেলোনার স্ট্রাইকার সংকট সমাধানে ফ্লিকের ৬ বিকল্প

বার্সেলোনার স্ট্রাইকার সংকট সমাধানে ফ্লিকের ৬ বিকল্প

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্ট্রাইকার সংকট মোকাবিলায় নতুন বিকল্প খুঁজছেন। রবার্ট লেভানডোফস্কির ক্লাব ছাড়ার পর এবং ফেরান তরেসের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় ফ্লিক একজন খাঁটি স্ট্রাইকারের অভাব অনুভব করছেন।

কাতালান ক্লাবটি অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করছে, তবে মাদ্রিদের ক্লাবটি তাদের তারকাকে ছাড়তে রাজি নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো' জানায়, ফ্লিক সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন বিকল্পের দিকে নজর দিচ্ছেন।

ফলস নাইন পজিশনের জন্য দানি ওলমো, ফেরমিন লোপেস, রাফিনহা এবং লামিন ইয়ামালকে বিবেচনা করা হচ্ছে। ওলমো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকলেও গোল করার ক্ষমতা রয়েছে। লোপেস মিডফিল্ডার হলেও দূর থেকে শট নেওয়ার দক্ষতা তাকে শক্তিশালী প্রতিযোগী হিসেবে গড়ে তুলেছে।

ফ্লিকের নতুন সাইনিংগুলোর মধ্যে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন এবং ডর্টমুন্ডের কারিম আদেইয়েমি সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলার সক্ষমতা রাখেন। এছাড়া, ফেরান তোরেসও ফলস নাইনের গুণাবলী ধারণ করেন। ফ্লিক প্রাক-মৌসুমে তরুণ ইব্রাহিমা তোনকারা এবং তোনি ফার্নান্দেজকেও এই পজিশনে পরীক্ষা করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা