August 6, 2026, 8:37 pm

শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে, কোথায় অবস্থান করছেন তারা

শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে, কোথায় অবস্থান করছেন তারা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের বেশির ভাগই দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তাদের অধিকাংশ বর্তমানে ভারতে রয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতেও কিছু সদস্য অবস্থান করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। বর্তমানে তিনি লন্ডন ও ভারতের মধ্যে যাতায়াত করছেন। সেই সময় সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও তাদের সঙ্গে ছিলেন।

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সরকার পতনের পর তিনি ভারতে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) বর্তমানে দিল্লি ও দুবাইয়ে অবস্থান করছেন।

শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) সরকার পতনের সময় থাইল্যান্ডে ছিলেন। তার স্ত্রী ফিনল্যান্ডের নাগরিক। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। অন্যদিকে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ কানাডায় গেছেন এবং পরে ভারতে ফিরে আসেন।

আওয়ামী লীগের দলীয় সূত্রের দাবি, শেখ হাসিনার স্বজনদের অনেকেই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক যোগাযোগের মাধ্যমে তারা নিরাপদে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা