August 6, 2026, 4:41 pm

ঢাকার নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঢাকার নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের সব নদীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেছেন।

এ লক্ষ্যে শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।

দক্ষিণ সিটির প্রশাসক বলেন, দূষণ যেন না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা